• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

৫শ’ বিলিয়ন ডলারের মাইলফলকে দেশের অর্থনীতি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ জুন ২০২৬, ০৫:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
বিবিএসের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে দেশের অর্থনীতির আকার বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার। ছবি: সংগৃহীত
বিবিএসের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে দেশের অর্থনীতির আকার বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন মার্কিন ডলারে। এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি নতুন এক মাইলফলকে পৌঁছেছে।

বুধবার (১০ জুন) প্রকাশিত বিবিএসের তথ্য বলছে, গত অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি অর্থবছরে অর্থনীতির পরিমাণ প্রায় ৪৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর অন্যতম উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরে এই হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকতে পারে বলে পূর্বাভাস দিলেও বিবিএসের প্রাথমিক হিসাবে তা সেই সীমা অতিক্রম করেছে।খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কৃষি ও সেবা খাত প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ। একই সময়ে সেবা খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ, যা সামগ্রিক অর্থনৈতিক সম্প্রসারণে বড় ভূমিকা রেখেছে।তবে শিল্প খাতে প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে। এ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ, যেখানে আগের অর্থবছরে এ হার ছিল ৩ দশমিক ৭১ শতাংশ।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাণিজ্যে ধীরগতি, রপ্তানি প্রবৃদ্ধির শ্লথতা এবং দীর্ঘ সময়ের উচ্চ মূল্যস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় শিল্প খাত প্রত্যাশিত গতি ধরে রাখতে পারেনি।অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক অর্থনীতির নানা অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির ৫০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করা একটি গুরুত্বপূর্ণ অর্জন।  

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
টানা দুই দফা বৃদ্ধির পর এবার স্বর্ণের দামে বড় পতন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল
ছবি: সংগৃহীত
৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক