• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই আন্দোলনে ত্যাগের প্রশ্নে কোনো আপস নয়: মামুনুল হক ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না: ডোনাল্ড ট্রাম্প অপরাধ দমনে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯ প্রধানমন্ত্রীর কূটনৈতিক দূরদর্শিতায় বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় বাংলাদেশ ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য ৮৯ মরদেহ ‘বিক্রি’ করেছে মার্কিন বিশ্ববিদ্যালয় কুয়েত বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ ফ্লাইট চলাচল পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি ছয় মাসের মধ্যে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিটি নাগরিকের কথা চিন্তা করেই বাজেট হচ্ছে: অর্থমন্ত্রী জাপানের মিতসুই অ্যান্ড কোং প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অপরাধ দমনে যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৯

নিজস্ব প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ০৫:১৩ পি.এম.
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রিংকু (২৫), মো. রাসেল (৩০), শ্রী টিটু চন্দ্র মিত্র (৪৩), মো. সালেহ মুছা (২৬), মো. সাগর আহমেদ (২৮), মো. শামীম (২৫), ইয়াসিন (৩০), ওমর ফারুক (২০), মো. ছাব্বির (২০), দুলাল মিয়া (৪০), মো. সিরাজ (৩৭), মো. রাব্বি (২০), আব্দুল হক (৫২), সেলিম (৪২), মইনদ্দীন (২৮), জালাল (৩০), মেহেদী (২২), আলী আহম্মদ (৩৫) এবং আনোয়ার হোসেন (৫০)।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা ট্রেনে, প্ল্যাটফর্মে রয়ে গেল ৬ বছরের শিশু
মা ট্রেনে, প্ল্যাটফর্মে রয়ে গেল ৬ বছরের শিশু
নম্বরপ্লেট ঢেকে এআই ক্যামেরাকে ফাঁকি, বাইক চালকের কারাদণ্ড
নম্বরপ্লেট ঢেকে এআই ক্যামেরাকে ফাঁকি, বাইক চালকের কারাদণ্ড
ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল
ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল