• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩ জুন ২০২৬, ১২:২৭ এ.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর আইডি কার্ড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর আইডি কার্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ রাজধানীর গোপিবাগ এলাকার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাতে পচা গন্ধ বের হওয়ায় প্রতিবেশীদের দেওয়া খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদ হাসান।

তিনি জানান, কয়েকদিন ধরে তানভীর হাসান শুভর কোনো সাড়া না পেয়ে এবং বাসা থেকে দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২
প্রতীকী ছবি
রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু
ছবি: সংগৃহীত
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী