{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুয়েত বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ ফ্লাইট চলাচল

আন্তর্জাতিক ডেস্ক    ৩ জুন ২০২৬, ০৩:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর দেশটির সব বাণিজ্যিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। হামলায় বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-ওতাইবি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তিনি জানান, কয়েকটি শত্রুভাবাপন্ন ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনাল লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়। এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন আহত হন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা-পাল্টা হামলার পর এ ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা ইরানের একটি সামরিক স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পরপরই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্লেষণ: ‘এল মায়ো’র পতন, এখন সিনালোয়া কার?
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত