• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাড়ে তিন বছরে দেশের চেহারা বদলে দিয়েছিলেন জিয়াউর রহমান: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০৫:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে দেশের চেহারা বদলে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর কামরাঙ্গীরচরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, অল্প সময়ের মধ্যেই জিয়াউর রহমান এমন কাজ করেছেন, যা দীর্ঘ সময়েও অনেকের পক্ষে সম্ভব হয়নি। মাত্র সাড়ে তিন বছরে তিনি যে পরিবর্তন এনেছেন, তা অনন্য।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান সম্পর্কে দুর্নীতি, স্বজনপ্রীতি বা জনগণের স্বার্থবিরোধী কোনো অভিযোগ কেউ কখনো আনতে পারেনি। এমনকি তার শত্রুরাও বলতে পারে না যে তিনি জনগণের বিরুদ্ধে কাজ করেছেন।

তিনি অতীতের দুর্ভিক্ষ ও সামাজিক সংকটের কথা তুলে ধরে বলেন, এক সময় দেশে খাদ্য সংকট ছিল, মানুষ ডাস্টবিনের সামনে খাবারের জন্য লড়াই করত—এমন কঠিন পরিস্থিতি ছিল।

নারী ও শিশুদের বস্ত্র সংকটসহ সেই সময়ের সামাজিক বাস্তবতার কথাও তিনি উল্লেখ করেন।

আবদুস সালাম বলেন, ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান খাদ্য ও বস্ত্র সরবরাহ, কৃষি ও মৎস্য উন্নয়ন, শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি এবং বিদেশে শ্রমিক পাঠানোর মতো উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, খাল খনন, কৃষি উন্নয়ন, মৎস্য চাষ ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে তখন দেশের অর্থনীতিতে পরিবর্তন আসে।

রাষ্ট্রপতি হিসেবে সাধারণ মানুষের ঘরে গিয়ে তিনি গরিব মানুষের বাস্তবতা উপলব্ধি করেছিলেন বলেও তিনি মন্তব্য করেন।

জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তার জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ ছিল ঐতিহাসিক।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকাও প্রশংসা করে বলেন, বিভিন্ন সময় নির্যাতন ও কারাবরণের শিকার হলেও তিনি আপস করেননি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আবদুস সালাম বলেন, সুযোগ পেলে মেয়র হিসেবে দায়িত্ব পেলে দুই বছরের মধ্যে ঢাকার চেহারা পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ দখল, গ্যাস সংকট, হাসপাতাল ও খেলার মাঠ সংরক্ষণসহ পরিকল্পিত নগর উন্নয়ন জরুরি।

তিনি আরও বলেন, গরিব মানুষের অধিকার রক্ষা করে উন্নয়ন করতে হবে এবং কাউকে উচ্ছেদ করে উন্নয়ন করা হবে না।

সবশেষে তিনি বলেন, জনসমর্থন পেলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঢাকাকে আধুনিক নগরীতে রূপান্তর করতে পারবে, ইনশাআল্লাহ।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিকশা ও অটোরিকশা লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক
রিকশা ও অটোরিকশা লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সেই ২ কর্মকর্তা বরখাস্ত
বর্জ্য অপসারণে অবহেলা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সেই ২ কর্মকর্তা বরখাস্ত
তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৭
তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৭