• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন ৩৫ হাজার মুসল্লি আবারও ঢাকায় গান শোনাতে আসছেন অনুপম রায় ড্রেনে ফেলা যাবে না কোরবানির বর্জ্য, চটের ব্যাগ ব্যবহারের আহ্বান পরিবেশবান্ধব উপায়ে পশু কোরবানির আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর ‘দুঃখ’ প্রকাশ, শিশু মৃত্যুর যে কারণ জানাল আদ্-দ্বীন কর্তৃপক্ষ ঈদযাত্রায় নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, ড্রোন নজরদারি ও কন্ট্রোল রুম চালু চ্যালেঞ্জের মধ্যেও স্বস্তির ঈদযাত্রা ম্যানেজ করেছি: সেতুমন্ত্রী ঢাকাসহ দেশের কোথায় কখন ঈদের জামাত কক্ষে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাওয়া গেছে : স্বাস্থ্যের ডিজি জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য

দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়া প্রতিনিধি    ২৭ মে ২০২৬, ০৪:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের বাসকে পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেওয়ায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত চারজন।

মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ৩টার দিকে কাহালুর নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজার সংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার কোমারপুর গ্রামের শ্রী জিতেন্দ্র নাথ মন্ডলের ছেলে উত্তম মণ্ডল। তিনি দাঁড়িয়ে থাকা বাস হানিফ পরিবহনের সুপারভাইজার ছিলেন। অন্যজন বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে হৃদয়। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিলেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস নওগাঁ যাওয়ার পথে বউবাজার নামক স্থানে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে এবং বাসের সুপারভাইজার ও ট্রাকের হেল্পারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে বাসের সুপারভাইজার উত্তম মন্ডল এবং সকাল সোয়া ৮টার দিকে ট্রাকের হেলপার হৃদয় মারা যান। দুর্ঘটনায় আহত অন্য চারজন চিকিৎসাধীন রয়েছেন।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় যুবকদের তৎপরতায় উদ্ধার ২৩৪ বোতল ফেন্সিডিল
স্থানীয় যুবকদের তৎপরতায় উদ্ধার ২৩৪ বোতল ফেন্সিডিল
মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
রুপপুর প্রকল্পে কর্মরত রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু
রুপপুর প্রকল্পে কর্মরত রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু