• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উন্নয়নের নামে আবাদি জমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২৭ মে ২০২৬, ০১:৩৫ পি.এম.
ছবি : সংগৃহীত

উন্নয়নের নামে যেন আবাদি জমি নষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক্যাম্পাস এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে দ্রুত কৃষিজমি কমে আসছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। যতটা পারি আমরা কৃষিজমি নষ্ট করব না। দেশে কৃষিজমি অতিদ্রুত কমে আসছে, এটা দেশের জন্য ভালো হবে না।

মন্ত্রী আরো জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কয়েকটি স্থান পরিদর্শন করা হচ্ছে।

জামালপুর ইক্ষু খামারের প্রায় ১০০ একর জায়গা বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করছি। সেই কারণে ইক্ষু খামারটি দেখতে এসেছি। এখানে প্রায় ১০০ একরের মতো জায়গা আছে।

সরকার টু সরকার হওয়ায় জায়গাটা নেওয়া সহজ হবে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুপপুর প্রকল্পে কর্মরত রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু
রুপপুর প্রকল্পে কর্মরত রুশ প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু
পঞ্চগড়ে অসুস্থ সাংবাদিকদের চিকিৎসা সহায়তা দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ে অসুস্থ সাংবাদিকদের চিকিৎসা সহায়তা দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
তিস্তার পানিতে রাজারহাটে ভয়াবহ বন্যা, কৃষিতে বড় ক্ষতির শঙ্কা
তিস্তার পানিতে রাজারহাটে ভয়াবহ বন্যা, কৃষিতে বড় ক্ষতির শঙ্কা