টপ নিউজ
হেড অব নিউজ, ভিওডি বাংলা
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভিওডি বাংলা ডেস্ক
২৮ মে ২০২৬, ০৩:৫৯ এ.এম.

ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিওডি বাংলা পরিবারের সহকর্মী, সম্মানিত পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব নিউজ রেজাউল করীম হীরা।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা ধারণ করে পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করুক। ভিওডি বাংলা ডিজিটালের দীর্ঘ পথচলায় পাঠক ও দর্শকদের অব্যাহত ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, পরিবারের সবাইকে নিয়ে সবাই যেন সুস্থ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
শুভেচ্ছান্তে
রেজাউল করীম হীরা
হেড অব নিউজ, ভিওডি বাংলা







