• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাভারে হামলার শিকার দুই সাংবাদিক, বিচারের দাবি সংগঠনগুলোর

ভিওডি বাংলা ডেস্ক    ২২ মে ২০২৬, ১০:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর অদূরে সাভারে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম। হামলার পর তাদের একটি ভবনে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ মে) দুপুরে সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তরা দুই সাংবাদিককে জোরপূর্বক তুলে নিয়ে একটি ভবনের ভেতরে আটকে রাখে এবং শারীরিকভাবে নির্যাতন চালায়। পরে আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর  সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

একই দাবিতে বিবৃতি দিয়েছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশা।

এ ছাড়া বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম-এর সভাপতি এনামুল কবীর রূপম এবং মহাসচিব খায়রুজ্জামান কামাল হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির ব্যতিক্রমী ফল উৎসব
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার আহ্বান
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার আহ্বান
মাহফুজ কবির মুক্তা
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা