দেশ ছাড়লেন ড. ইউনূস

ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ভিওডি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।
গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
এদিকে হামকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার বিতর্কের মুখে রয়েছে। ড. ইউনূস যাতে দেশত্যাগ না করতে পারেন সেই নির্দেশনা চেয়ে আদালতে রিট আবেদন করেছিলেন এক আইনজীবী। আদালত তা খারিজ করে বলেন, ‘ড. ইউনূস কি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন?’
ভিওডি বাংলা/আরআর/এফএ






