ট্রাম্পের শেষ ঠিকানা হচ্ছে চিড়িয়াখানা

কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো মহিষটি শেষ পর্যন্ত আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনার পর মহিষটিকে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
বুধবার (২৭ মের) কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে প্রথমে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। পরে রাতেই সেটিকে জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়।
৭০০ কেজি ওজনের মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় বিক্রি করা হয়। সেই হিসাবে মহিষটির মোট মূল্য দাঁড়ায় ৩ লাখ ৮৫ হাজার টাকা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহিষটিকে চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মহিষটি কোরবানি করা যাবে না এবং আপাতত থানায় রাখতে বলা হয়েছে।
অ্যালবিনো প্রজাতির এই মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবয়বের সঙ্গে মিল থাকায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই এর নাম রাখেন ‘ট্রাম্প’।
নামকরণের পর থেকেই মহিষটিকে এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। আলোচিত এই মহিষটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ শিরোনাম হয়।
ভিওডি বাংলা/এমএস






