• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি    ২৭ মে ২০২৬, ১২:১৫ এ.এম.
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের চাপের মধ্যেই মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর একটি বাসের ভেতরে আটকা পড়ে যান অন্তত ২০ যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের কামারখোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে পেছন দিক থেকে ধাক্কা দেয় রাইদা পরিবহনের আরেকটি বাস। সংঘর্ষের পর গোল্ডেন লাইন পরিবহনের বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার
স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার
রাজকীয় আয়োজনে বিদায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
রাজকীয় আয়োজনে বিদায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২