• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর উপজেলা, দুর্ভোগে লাখো গ্রাহক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৬ মে ২০২৬, ০৯:৫৩ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় গতকাল সন্ধ্যারাত থেকে টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর ২ মিনিটের জন্য রাত ৯টায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।  দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েন দুই উপজেলার প্রায় লাখখানেক গ্রাহক। এতে পল্লী বিদ্যুতের উপর তীব্র ক্ষোভ ঝাড়ছে অনেকেই।

সোমবার (২৫ মে) রাত ৯টা থেকে মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ সরবরাহ এক পলকের জন্য চালু হয়। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক সেবাও। ফলে জরুরি প্রয়োজনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিপাকে পড়েন মানুষজন। এই এলাকায় মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও ওয়াইফাই সেবা প্রায় সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম নয়ন বলেন, গত কয়েকদিন ধরেই দিনে-রাতে মিলিয়ে খুব অল্প সময় বিদ্যুৎ পাচ্ছি। সেটাও বারবার চলে যাচ্ছে। অথচ মাস শেষে অতিরিক্ত বিল গুনতে হচ্ছে।

রৌমারীর যাদুরচরের বাসিন্দা সামিউল ইসলাম বলেন, বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে। অনলাইনে ঢুকতে পারছি না, কারও সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।

বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত যানবাহন চালকরা। অটোভ্যানচালক আব্দুল করিম বলেন, কারেন্ট না থাকায় ব্যাটারি চার্জ দিতে পারছি না। গাড়ি নিয়ে বের হতেও পারছি না। সামনে ঈদ, এই সময়ে আয়-রোজগারের কথা থাকলেও এখন বসে থাকতে হচ্ছে।

এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. দেলোয়ার হোসেন জানান, প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে রৌমারী ও রাজিবপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে ছোট-বড় প্রাকৃতিক দুর্যোগে লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এ অঞ্চলে একটি সাবস্টেশন থাকলে হয়তো এতটা দুর্ভোগ পোহাতে হতো না। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেইন লাইন চালু হয়েছে। আশা করছি রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, ঝড়-বৃষ্টির সময় প্রায়ই গাছ ভেঙে বিদ্যুতের লাইনের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে অনেক সময় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখতে হয়।

তবে কিছু কিছু এলাকায় এখনো এক পলকের জন্যেও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজকীয় আয়োজনে বিদায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
রাজকীয় আয়োজনে বিদায় ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২
যানজটমুক্ত পদ্মাসেতু-এক্সপ্রেসওয়ে, ২১ জেলার মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা
যানজটমুক্ত পদ্মাসেতু-এক্সপ্রেসওয়ে, ২১ জেলার মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা