• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মার্কিন নির্দেশনা উপেক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়েই যাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ মে ২০২৬, ১২:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চাপ ও আপত্তিকে তোয়াক্কা না করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সামরিক সক্ষমতা বাড়াতে তেহরান নিজেদের কর্মসূচি চালিয়ে যাবে এবং এ বিষয়ে কারও অনুমতির প্রয়োজন নেই।  

রোববার (২৪ মে) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, “ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে আমরা অবশ্যই আমাদের অর্থ ব্যয় করব। এজন্য কারও অনুমতি নেব না।” ডন নিউজ এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, “আমরা যদি এটি না করতাম, তাহলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো আমাদের ওপর আধিপত্য বিস্তার করত।”

ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের এমন অবস্থান নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।

এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনই কোনো দ্রুত সিদ্ধান্তে যেতে চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি তার প্রতিনিধিদের এ বিষয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প বলেন, প্রায় তিন মাস ধরে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান নিয়ে তাৎক্ষণিক বড় কোনো অগ্রগতির আশা করছে না তার প্রশাসন। যদিও এর আগের দিনই সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেওয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, চুক্তি সম্পন্ন, অনুমোদিত ও স্বাক্ষর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে।

তিনি আরও বলেন, উভয় পক্ষেরই সময় নিয়ে সতর্কতার সঙ্গে পুরো বিষয়টি সম্পন্ন করা উচিত।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
জার্মানিতে এক বছরে নাগরিকত্ব পেলেন রেকর্ডসংখ্যক অভিবাসী
জার্মানিতে এক বছরে নাগরিকত্ব পেলেন রেকর্ডসংখ্যক অভিবাসী
ইরানে গ্যাস শোধনাগারে বিস্ফোরণ
ইরানে গ্যাস শোধনাগারে বিস্ফোরণ