• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিকালে দল ছাড়ার ঘোষণা এনসিপি নেতার, রাতে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক    ১৮ মে ২০২৬, ০৫:০১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোববার (১৭ মে) রাতে এ সিদ্ধান্ত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দলটি।

তবে এর আগে বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলের সঙ্গে আর সম্পৃক্ত না থাকার ঘোষণা দেন আমিরুল ইসলাম।

দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ মার্চ সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এরপরও তিনি পুনরায় দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হন, যা গঠনতন্ত্র ও নীতিমালার লঙ্ঘন।

এ কারণে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এদিকে ফেসবুক পোস্টে আমিরুল ইসলাম লেখেন, গত বছরের জুন মাসে দলের লক্ষ্য, আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। তবে নির্বাচনকেন্দ্রিক সময়ে ডানপন্থি জোটে যোগদানের সিদ্ধান্তে তিনি হতাশ হন।

তিনি দাবি করেন, নির্বাচন পরবর্তী সময়েও দলে ডানপন্থার প্রভাব বাড়তে দেখেছেন। এ কারণে গত দুই মাস তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিলেন এবং দলের শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন।

আমিরুল আরও লেখেন, এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে তিনি দলে যোগ দিয়েছিলেন, বর্তমান কার্যক্রমে তার প্রতিফলন দেখতে পাচ্ছেন না। দলীয় রণনীতি ও রণকৌশলের সঙ্গে মতপার্থক্য বাড়তে থাকায় তার পক্ষে দলে থাকা সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
জামায়াতকে ‘অমানুষের দল’ বললেন রাশেদ খাঁন
জামায়াতকে ‘অমানুষের দল’ বললেন রাশেদ খাঁন
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জুনে দেশে ফেরার ইঙ্গিত
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জুনে দেশে ফেরার ইঙ্গিত