• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের

বাংলাদেশ কোনো পরাশক্তির প্লে গ্রাউন্ড হবে না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ১২:১২ এ.এম.
বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছিলেন। প্রয়োজন হলে আমরাও সীমান্ত লংমার্চের ঘোষণা দেব।”

শনিবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে হামের ভয়াবহ প্রকোপ চলছে এবং এতে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এ পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার হাম মোকাবেলায় ব্যর্থ হয়েছে। দ্রুত মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা এবং কয়েকটি হাসপাতালকে হাম চিকিৎসার জন্য বিশেষায়িত করার দাবি জানান তিনি। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সংস্কার কার্যক্রম ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গণভোটের রায় প্রত্যাখ্যান, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল এবং যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার সমালোচনা করেন তিনি। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

ফারাক্কা দিবসে মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ভারত অভিন্ন নদীগুলোতে বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। আসন্ন গঙ্গা পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নতুন সরকার ভারতীয় আধিপত্যের বাইরে গিয়ে দেশের পানির অধিকার রক্ষা করতে পারবে কি না।

সীমান্ত হত্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। ভারতীয় বাহিনীর হাতে হাজারের বেশি বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।” তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত নিরাপদ করা এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশকে কোনো পরাশক্তির “প্লে গ্রাউন্ড” হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি জনগণের স্বার্থকে কেন্দ্র করেই নির্ধারিত হতে হবে। সাম্প্রতিক আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য চুক্তিগুলো সংসদে আলোচনা করে জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানান তিনি।

সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চাইলেও সরকার সেই পথ বন্ধ করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তে “পিআর কৌশল” দিয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে, যা জনগণ গ্রহণ করবে না।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপাচার্য নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, দলীয় প্রভাবের অভিযোগ ছাত্রশিবিরের
উপাচার্য নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, দলীয় প্রভাবের অভিযোগ ছাত্রশিবিরের
কর্নেল অলির এলডিপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে
কর্নেল অলির এলডিপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে
আ’লীগ ফিরলে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি: নাসিরুদ্দীন
আ’লীগ ফিরলে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি: নাসিরুদ্দীন