• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কলকাতায় বিক্ষোভ, অ্যাকশনে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মে ২০২৬, ১০:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কলকাতার পার্ক স্ট্রিট ও পার্ক সার্কাস এলাকা। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ফ্ল্যাগ মার্চ পরিচালনা করেছে কলকাতা পুলিশ। রোববারের ঘটনায় অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পার্ক সার্কাস এলাকায় একটি অবৈধ জমায়েত সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যায়। তখন বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন এবং কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। খবর দিয়েছে এএনআই নিউজ।

এ বিষয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস বলেন, ‘কিছু মানুষ রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। এটি ছিল অবৈধ সমাবেশ। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পাথর নিক্ষেপ করা হয়। আমাদের তিন সহকর্মী আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

একটি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মূলত এই বিক্ষোভের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং নিয়ন্ত্রণে ফ্ল্যাগ মার্চ পরিচালনা করা হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, আটক প্রায় ১০ হাজার
সৌদিতে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, আটক প্রায় ১০ হাজার
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা
ইসরায়েলে ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৯ হামলা
ইসরায়েলে ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৯ হামলা