• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনসিপি ছাড়লেন আমিরুল, বললেন ‘প্রতিশ্রুতির প্রতিফলন নেই’

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ মে ২০২৬, ০৭:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের প্রভাবশালী নেতা সর্দার আমিরুল ইসলাম। তিনি এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ছিলেন।

রোববার (১৭ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন সর্দার আমিরুল ইসলাম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রিয় ভাই/বোন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগণ। প্রীতি নিন সকলে। আমি সর্দার আমিরুল ইসলাম, গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সহিত মধ্যপন্থী রাজনীতির নয়া শক্তি হিসেবে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু নির্বাচনকালীন সময়ে ডানপন্থী জোটে যোগদানের সিদ্ধান্ত আমার উৎসাহ উদ্দীপনাকে ম্রিয়মাণ করে। তবে এই সিদ্ধান্তকে রণকৌশল বিবেচনা করে জোট থেকে দূরত্ব বজায় রেখে দলের পক্ষে কার্যক্রম অব‍্যাহত রাখি।

আমিরুল ইসলাম আরও লেখেন, কিন্তু নির্বাচন পরবর্তী সময়েও দলে ডানপন্থার বাড়ন্ত লক্ষ্য করি। ফলশ্রুতিতে শেষ দুই মাস রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকি এবং দলের শীর্ষস্থানীয় নেতা বরাবর পদত্যাগপত্র পেশ করি। তিনি পদত্যাগপত্র গ্রহণ না করে আমাকে পুনর্বিবেচনা করতে বলেন।

সবশেষে তিনি লেখেন, অত্যন্ত পরিতাপের বিষয় এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে আমি যুক্ত হয়েছিলাম বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আশা ভঙ্গের এই পরিস্থিতিতে এবং দলের রণনীতি ও রণকৌশলের সাথে মতদ্বৈততা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না। এনসিপির প্রতি শুভকামনা রইলো। খোদা হাফেজ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জুনে দেশে ফেরার ইঙ্গিত
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জুনে দেশে ফেরার ইঙ্গিত
দুর্নীতি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে বিএনপি ব্যর্থ: জামায়াত আমির
দুর্নীতি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে বিএনপি ব্যর্থ: জামায়াত আমির
ময়মনসিংহ জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
ময়মনসিংহ জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি