• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

নিজস্ব প্রতিবেদক    ১৬ মে ২০২৬, ১১:৩৭ পি.এম.
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস। ছবি: সংগৃহীত

ভারত থেকে অবৈধ পথে দেশে অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের সীমান্তবর্তী দহগ্রাম থেকে আটক তাকে করা হয়। এসময় দুটি কূটনৈতিকসহ তার ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

সাব্বির বিন শামস আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান নির্বাহী পরিচালক ছিলেন। এ ছাড়া লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি লালমনিরহাট শহরে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সাব্বির বিন শামসকে লালমনিরহাট নিয়ে আসা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে। আপাতত দুদকের একটি মামলার তথ্য পেয়েছি।

ভিওডি বাংলা/আরকেএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুরের কাউন্দিয়া সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশনের ইজারাদারের কার্যক্রমের শুভ উদ্বোধনে বক্তব্য দেন সানজিদা ইসলাম তুলি। ছবি: ভিওডি বাংলা
জনগণের আস্থা বাস্তবায়নে কাজ করছে সরকার: তুলি
নজরুল ইসলাম খান। ছবি: ভিওডি বাংলা
নজরুল ইসলাম খান এভারকেয়ার হাসপাতালে ভর্তি
সাংবাদিকদের সাথে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
জুলাই স্মৃতি জাদুঘর খুলতে নাহিদের আলটিমেটাম