• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ মে ২০২৬, ০১:০৬ এ.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ইরান গুরুতর পরিণতির মুখে পড়তে পারে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। দ্রুত অগ্রগতি না হলে দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ দেশটির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

তবে হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত সরকার।

এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো পশ্চিম সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করেছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন স্টারমার!
প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন স্টারমার!
সৌদিতে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, আটক প্রায় ১০ হাজার
সৌদিতে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, আটক প্রায় ১০ হাজার
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা