তারেক রহমান ও আবদুস সালামের আচরণের প্রশংসা ড. ফয়জুল হকের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক আবদুস সালাম এর আচরণ, বাচনভঙ্গি ও চলাফেরা প্রশংসার যোগ্য।
তিনি বলেন, এরকম অনেক সিনিয়র রাজনীতিবিদদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
শনিবার (১৬ মে) ভয়েস অফ ডেমোক্রেসি নামের এক টক শোতে তিনি এসব কথা বলেন।
ড. ফয়জুল হক বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক আবদুস সালাম সাহেব একজন প্রখ্যাত রাজনীতিবিদ। হ্যাঁ, ভালো মানুষ। তার বাচনভঙ্গি, চলাফেরায় আমি তাকে এপ্রিশিয়েট করি। তাদের মধ্যে আমি স্যালুট জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তার বিহেভিয়ার, তার চলাফেরা, তার বচনভঙ্গি, তার কথাবার্তা—কিংবা এই অনেক সিনিয়র রাজনীতিবিদ আছে যাদেরকে আমরা অনুকরণীয় ব্যক্তিত্ব, যাদেরকে মানা যায়, যাদেরকে নিয়ে সামনের পথ চলা যায়।”
তবে তিনি বলেন, “কিন্তু এই ধরনের কিছু মানুষ আছে বা সিনিয়র রাজনীতিবিদ আছে, তাদের থেকে আপনি শিখতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে চ্যালেঞ্জটা আপনাকে নিয়ে দেখাতে হবে। সেই চ্যালেঞ্জটা একমাত্র কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেব দেখিয়েছেন। কিভাবে দেখিয়েছেন? তিনি চিকিৎসা নিজের দেশে করেছেন। আল্লাহ তাকে হয়তো সুস্থ করেছেন।”
ভিওডি বাংলা/সবুজ/আ







