• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন ঢাকাকে ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছে ইন্টেরিয়ম গভমেন্ট রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩ ২৩২ রানে অলআউট পাকিস্তান, এগিয়ে বাংলাদেশ চামড়া শিল্পে বিনিয়োগ বাড়লে বড় কর্মসংস্থান সৃষ্টি হবে: শিল্পমন্ত্রী চলচ্চিত্র একটি জাতির সংস্কৃতি-ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি : তথ্য প্রতিমন্ত্রী গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী : জামায়াত আমির ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৩:১৪ পি.এম.
ছবি : সংগৃহীত

মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপ হবে চরম ‘জনস্বার্থবিরোধী’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
 
রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিরোধীদলীয় নেতা এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে যে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনা করছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে।

ডা. শফিকুর রহমান বলেন, মোটরসাইকেলের মালিক ও চালকেরা সাধারণত কোনো উচ্চবিত্ত বা সম্পদশালী মানুষ নন। মূলত মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং সাধারণ কর্মজীবী মানুষ জীবন ও জীবিকার তাগিদে, কিংবা যাতায়াতের সুবাদে এই বাহনটি ব্যবহার করে থাকেন। বিশেষ করে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে অনেকেই এর ওপর নির্ভর করে সংসার চালান।

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রের রাজস্ব আহরণ বা বৃদ্ধির স্বার্থে করের আওতা বাড়ানো প্রয়োজন হতে পারে, তা যৌক্তিক। তবে জীবনযুদ্ধে ক্লান্ত ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এসব সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই উচিত নয়।

বিবৃতির শেষ অংশে জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেও থাকে, তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে অবিলম্বে তা থেকে সরে আসবে। অন্যথায় দেশের সাধারণ মানুষ এটিকে একটি গণবিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে বিএনপি ব্যর্থ: জামায়াত আমির
দুর্নীতি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে বিএনপি ব্যর্থ: জামায়াত আমির
ময়মনসিংহ জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
ময়মনসিংহ জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
উপাচার্য নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, দলীয় প্রভাবের অভিযোগ ছাত্রশিবিরের
উপাচার্য নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, দলীয় প্রভাবের অভিযোগ ছাত্রশিবিরের