{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

সমাজকে সুস্থ রাখতে নৃত্যকলা অত্যন্ত জরুরি: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৯:০৬ পি.এম.
ছবি : ভিওডি বাংলা
ছবি : ভিওডি বাংলা

সামাজিক মাধ্যমকে এবং সমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক রাখতে নৃত্যকলা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

রোববার (১৭ মে) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে নৃত্যাঙ্গন আয়োজিত আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে জাতীয় নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, নিজেকে সুস্থ রাখার পাশাপাশি নৃত্যকলার সঙ্গে যুক্ত থাকা তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করে। তার মতে, যারা নৃত্যকলার সঙ্গে সম্পৃক্ত থাকেন, তারা সাধারণত নেশাগ্রস্ত হন না এবং সৃজনশীল কাজে যুক্ত থাকেন।

তিনি আরও বলেন, নেশাগ্রস্ত হলে নৃত্যকলার সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়। তাই নিজেকে পরিচ্ছন্ন রাখা এবং একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মানুষ যেখানে থাকে, তার আশপাশের পরিবেশও স্বাভাবিকভাবে ইতিবাচক হয়ে ওঠে।

যুব সমাজের বর্তমান অবস্থা তুলে ধরে আবদুস সালাম বলেন, বর্তমানে তরুণদের মধ্যে এক ধরনের অবক্ষয় দেখা যাচ্ছে। অনেকেই পড়াশোনার পাশাপাশি মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করছে, যার ফলে সংস্কৃতি চর্চায় তাদের অংশগ্রহণ কমে যাচ্ছে।

আগে তরুণদের মধ্যে গান-বাজনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রবণতা থাকলেও এখন তা অনেকটাই কমে গেছে বলে তিনি মন্তব্য করেন।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, সংস্কৃতি চর্চায় মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের অধিকাংশই তাদের মাকে ধন্যবাদ জানিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

সিটি করপোরেশনের সাংস্কৃতিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, নগর ভবন বা সিটি করপোরেশন সবসময় সাংস্কৃতিক অঙ্গনের পাশে থাকবে।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে গান ও নৃত্যকলার কার্যক্রম আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান আবদুস সালাম।

তিনি ভবিষ্যতে সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে নিয়ে ঢাকা শহরব্যাপী একটি বৃহৎ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, এ ধরনের উদ্যোগ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতিচর্চায় আগ্রহ সৃষ্টি করবে এবং অভিভাবকদেরও উৎসাহিত করবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন এবং আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের নিবেদিতপ্রাণ মানুষ থাকলে গান ও নৃত্যসহ সাংস্কৃতিক খাত আরও এগিয়ে যাবে।

আবদুস সালাম আশা প্রকাশ করেন, বাংলাদেশের নৃত্যকলা ভবিষ্যতে আরও বিকশিত হবে এবং আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করবে।

অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

ভিওডি বাংলা/খতিব/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শপথ গ্রহণ করলেন ডিএসসিসির পরিবহন ইউনিয়নের নবনির্বাচিতরা
ছবি: সংগৃহীত
টিএসসিতে খেলা দেখতে এসে গাড়ি হারালেন দর্শক
ছবি: ভিওডি বাংলা
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক