• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কারিনার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ কায়সার হামিদ

বিনোদন ডেস্ক    ১৫ মে ২০২৬, ০৪:৪২ পি.এম.
কারিনা কায়সার-কায়সার হামিদ। ছবি : সংগৃহীত

চিকিৎসাধীন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানিয়েছেন, এমন অসত্য তথ্য পরিবারের জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠছে।

বর্তমানে কারিনা কায়সার উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। 

শুক্রবার (১৫ মে) সকালে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে কায়সার হামিদ বলেন, জীবন অনিশ্চিত-যে কোনো সময়ই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, পরিবারের সদস্যরা ইতোমধ্যে মেয়ের অসুস্থতা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন, তার ওপর সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

তিনি সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, কারিনার জন্য এখন মানসিক সহায়তা প্রয়োজন। এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বানও জানান তিনি।

কারিনার শারীরিক অবস্থা সম্পর্কে তার বাবা জানান, তার ফুসফুসের সংক্রমণ আগের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে লিভারের জটিলতা এখনও পুরোপুরি সমাধান হয়নি, যার চিকিৎসা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ফুসফুসে এখনো কিছুটা ইনফেকশন রয়েছে, যা ধীরে ধীরে সেরে উঠছে। একই সঙ্গে লিভারের উন্নত চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লিভার ট্রান্সপ্ল্যান্টের সম্ভাব্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতোমধ্যে পরিবারের সদস্যদের মধ্যে কিছু পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এর আগে গত ৯ মে কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার অসুস্থতার বিষয়টি জানান। সেখানে উল্লেখ করা হয়, তিনি হেপাটাইটিস এ ও ই ভাইরাসে আক্রান্ত হয়ে লিভার ফেইলরের মতো জটিল অবস্থায় পৌঁছান এবং পরে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরেও তিশার সিনেমার শো বাতিল
মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরেও তিশার সিনেমার শো বাতিল
বিক্ষুব্ধ সদস্যদের উদ্দেশে প্রসেনজিৎ: সবার কথা শোনা হবে
বিক্ষুব্ধ সদস্যদের উদ্দেশে প্রসেনজিৎ: সবার কথা শোনা হবে
ফের বিতর্কে নোরা ফাতেহি
ফের বিতর্কে নোরা ফাতেহি