• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প, ইরান ইস্যুতে নতুন টানাপোড়েন মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জামায়াতকে হুমকি দিয়ে কাবু করা যাবে না: গোলাম পরওয়ার হাম পরিস্থিতি ভয়াবহ, শিশু মৃত্যু ২৫০ ছাড়াল গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: আইনমন্ত্রী মূল্যস্ফীতি ঠেকাতে কঠোর মুদ্রানীতি বহাল রাখবে সরকার নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩ উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর গুলশানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১

পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প, ইরান ইস্যুতে নতুন টানাপোড়েন

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪২ পি.এম.
সংগৃহীত ছবি

ইরানকে ঘিরে আলোচনার অংশ হিসেবে পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে নির্ধারিত সফরে আর যাচ্ছেন না মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

শনিবার ফক্স নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা আইশাহ হাসনিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, দীর্ঘ সময়ের এই সফরের প্রয়োজন নেই বলেই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তিনি বলেন, ১৮ ঘণ্টার দীর্ঘ সফর করে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রই শক্ত অবস্থানে রয়েছে।

ট্রাম্প আরও বলেন, “আমার লোকজন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি বলেছি, ‘না, তোমরা ১৮ ঘণ্টার ফ্লাইটে সেখানে যাচ্ছ না। আমাদের হাতেই সব শক্তি রয়েছে। তারা (ইরান) যখন খুশি আমাদের ফোন করতে পারে, কিন্তু শুধু বসে থেকে আলোচনা করার জন্য এত দূর যাওয়ার দরকার নেই।”

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর শেষ করে দেশটি ত্যাগ করেছেন বলে জানা গেছে। সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে চলমান যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানে কী বার্তা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
এপস্টেইন চক্রের আরও ভয়ংকর তথ্য ফাঁস
এপস্টেইন চক্রের আরও ভয়ংকর তথ্য ফাঁস