• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

দস্যুদের কবলে তেলবাহী জাহাজ, জিম্মি ১১

   ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জাহাজটিতে থাকা ১১ জন পাকিস্তানি নাবিককে জিম্মি করে রাখা হয়েছে বলে জানা গেছে। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘অনার-২৫’ নামের জাহাজটি গত ২১ এপ্রিল জলদস্যুদের হামলার শিকার হয়। হামলার পর জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় দস্যুরা।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, নাবিকদের  নিরাপদে উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় দেশটির মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নাবিকদের মুক্তির লক্ষ্যে সোমালিয়া সরকারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

এর আগে ২০২৪ সালে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ এবং এর ২৩ নাবিককে অপহরণ করেছিল জলদস্যুরা। পরে মুক্তিপণ দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নৌবাহিনীর উপস্থিতি কমে যাওয়ায় ভারত মহাসাগরীয় অঞ্চলে আবারও জলদস্যুতা বাড়ছে। এতে বৈশ্বিক নৌ বাণিজ্য ও নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান
বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান
ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১
টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১