• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০০ পি.এম.
সংগৃহীত ছবি

উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তুমুল গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে আবারও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। খবর ডনের।

গত প্রায় তিন বছর ধরে রাজ্যটির সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সংঘাত এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সরকারি ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে মণিপুর পুলিশ জানায়, উখরুল জেলার মুল্লাম গ্রামে তীব্র গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হন। তবে নিহতরা কোন সম্প্রদায়ের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

মানবাধিকারকর্মীরা অভিযোগ করেছেন, স্থানীয় কিছু রাজনৈতিক নেতৃত্ব নিজেদের স্বার্থে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা জিইয়ে রাখছে। 
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এর আগেও বিভিন্ন সময়ে সহিংসতা দেখা দিলেও নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল। তবে চলতি মাসের শুরুতে কুকি গোষ্ঠীর হামলায় দুই শিশুসহ চারজন নিহত হওয়ার ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তোলে। এর পাল্টা হিসেবে মেইতেই সম্প্রদায়ের লোকজন একটি আধাসামরিক ক্যাম্পে হামলা চালায় বলেও জানা যায়। নতুন এই সহিংসতার ঘটনায় মণিপুরে আবারও অনিশ্চয়তা ও উত্তেজনা বাড়ছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক