• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প, ইরান ইস্যুতে নতুন টানাপোড়েন মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জামায়াতকে হুমকি দিয়ে কাবু করা যাবে না: গোলাম পরওয়ার হাম পরিস্থিতি ভয়াবহ, শিশু মৃত্যু ২৫০ ছাড়াল গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: আইনমন্ত্রী মূল্যস্ফীতি ঠেকাতে কঠোর মুদ্রানীতি বহাল রাখবে সরকার নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩ উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর গুলশানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১

জামায়াতকে হুমকি দিয়ে কাবু করা যাবে না: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক    ২৫ এপ্রিল ২০২৬, ১০:১০ পি.এম.
সংগৃহীত ছবি

বিরোধী বক্তব্য ও রাজনৈতিক হুমকির মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে দলটির রাজনৈতিক অবস্থান দুর্বল করার কোনো সুযোগ নেই।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘জামায়াতকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে’ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার (২৫ এপ্রিল) তিনি এই প্রতিক্রিয়া দেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার যে হুমকি দিয়েছেন, তা অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও অনভিপ্রেত। "বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য গণতন্ত্রের ভাষা নয় এবং এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তাঁর অভিযোগ অনুযায়ী, এই ধরনের বক্তব্য অতীতের “ফ্যাসিবাদী” রাজনৈতিক ভাষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দেশের জন্য দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, বর্তমানে দেশ গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এমন সময়ে বিরোধী দলকে নির্মূল করার কথা বলা রাজনৈতিকভাবে বিপজ্জনক ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যখন যুক্তি ও আদর্শ দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তখনই তারা উসকানিমূলক বক্তব্যের আশ্রয় নেয়—যা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ।

বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে নানা রাজনৈতিক চাপ ও দমন-পীড়ন সত্ত্বেও জামায়াতে ইসলামীকে নির্মূল করা যায়নি। একইভাবে ভবিষ্যতেও এ ধরনের কোনো চেষ্টা সফল হবে না বলেও তিনি উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “কাজেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কাবু করা যাবে না। এ ধরনের অগণতান্ত্রিক ও উসকানিমূলক ভাষা ব্যবহার করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ভাষায় কথা বলার জন্য আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানাচ্ছি।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাসকগোষ্ঠীর আচরণে পাকিস্তানি সামরিক জান্তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: মঞ্জু
শাসকগোষ্ঠীর আচরণে পাকিস্তানি সামরিক জান্তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: মঞ্জু
ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার
ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার
শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ
শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ