• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প, ইরান ইস্যুতে নতুন টানাপোড়েন মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জামায়াতকে হুমকি দিয়ে কাবু করা যাবে না: গোলাম পরওয়ার হাম পরিস্থিতি ভয়াবহ, শিশু মৃত্যু ২৫০ ছাড়াল গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: আইনমন্ত্রী মূল্যস্ফীতি ঠেকাতে কঠোর মুদ্রানীতি বহাল রাখবে সরকার নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩ উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর গুলশানে ৩৬ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১

মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ পি.এম.
ইসলামাবাদ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনার মধ্যেই আকস্মিকভাবে পাকিস্তান সফর শেষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছানোর আগেই শনিবার (২৫ এপ্রিল) তিনি দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেন।

দিনভর গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি পাকিস্তান ত্যাগ করেন বলে জানানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই বিষয়ে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, দুই নেতার বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয় এবং সেখানে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে ধরা হয়।

সফরকালে আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফা বৈঠক করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় শাহবাজ শরিফ আলোচনাকে “উষ্ণ ও ফলপ্রসূ” বলে উল্লেখ করেন।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স ইসলামাবাদে একটি মোটর শোভাযাত্রার ছবি প্রকাশ করে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজধানী ত্যাগ করছেন বলে ধারণা করা হচ্ছে।

তেহরান জানায়, আঞ্চলিক ত্রিদেশীয় সফরের অংশ হিসেবেই আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফর করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা ছিল না।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল শনিবার পাকিস্তানে পৌঁছাবে। ওই দলে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই আব্বাস আরাঘচির। সেখানে বলা হয়েছে, ইসলামাবাদ কেবল ইরানের বার্তা পৌঁছে দেওয়ার একটি কূটনৈতিক মাধ্যম হিসেবে কাজ করবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
এপস্টেইন চক্রের আরও ভয়ংকর তথ্য ফাঁস
এপস্টেইন চক্রের আরও ভয়ংকর তথ্য ফাঁস