• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ভুল মানচিত্র’ বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পি.এম.
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউড থেকে হলিউড—নিজের মেধা ও পরিশ্রমে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন ধরেই তিনি বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন। তবে এবার বিদেশের মাটিতে দেশপ্রেম বা সাফল্যের জন্য নয়, বরং ভারতের ‘ভুল মানচিত্র’ ইস্যুতে তুমুল বিতর্কের মুখে পড়েছেন এই গ্লোবাল আইকন।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন প্রিয়াঙ্কা। কিন্তু আলোচনার মাঝেই দর্শকদের নজর কাড়ে তার পেছনে টানানো ভারতের একটি মানচিত্র।

নেটিজেনদের দাবি, ওই মানচিত্রে ভারতের সীমানা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের বিতর্কিত অংশটি যেভাবে দেখানো হয়েছে, তা ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

অনেকেই প্রশ্ন তুলেছেন—একজন ভারতীয় তারকা হিসেবে প্রিয়াঙ্কা কীভাবে এমন একটি মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন? সমালোচকদের একটি অংশ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও আখ্যা দিয়েছেন।

তবে অন্য একটি অংশ প্রিয়াঙ্কার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, তিনি সেখানে অতিথি হিসেবে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন; পেছনের সেট ডিজাইন বা মানচিত্র যাচাই করা তার দায়িত্বের মধ্যে পড়ে না। বিষয়টি হয়তো তার নজর এড়িয়ে গেছে।

এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম
ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম
শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি: স্পষ্ট করলেন বুবলী
শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি: স্পষ্ট করলেন বুবলী
বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ
বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ