• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

চেক বাউন্স মামলায় আমিশার গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পি.এম.
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল-ছবি: সংগৃহীত

আর্থিক লেনদেনসংক্রান্ত একটি পুরোনো মামলাকে ঘিরে আবারও আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। নির্ধারিত শুনানিতে উপস্থিত না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অভিনেত্রীকে ১৪ লাখ ৫০ হাজার রুপি প্রদান করেন। কিন্তু নির্ধারিত অনুষ্ঠানে তিনি উপস্থিত হননি। অভিযোগে বলা হয়, অনুষ্ঠানে না গিয়ে বরং অতিরিক্ত অর্থ দাবি করে স্থান ত্যাগ করেন তিনি।

পরে ১০ লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য দেওয়া চেকটি ডিজঅনার বা বাউন্স করে বলে দাবি করেন মামলাকারী। এ ঘটনায় আদালত একাধিকবার সমন জারি করলেও তিনি হাজির না হওয়ায় সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই অভিনেত্রী অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনাটি বহু আগের এবং সব লেনদেন যথাযথ নথিপত্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তার দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি তার আইনজীবীরা দেখছেন এবং তিনি পাল্টা আইনি ব্যবস্থাও নিচ্ছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ