{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

রাতে সংসদ ভবনের সামনে উন্মুক্ত কনসার্টে মাতাবেন জেমস

বিনোদন ডেস্ক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পি.এম.
ব্যান্ড নগর বাউলের ফ্রন্টম্যান জেমস-ছবি: সংগৃহীত
ব্যান্ড নগর বাউলের ফ্রন্টম্যান জেমস-ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরে দেশের বড় আকারের খোলা আকাশের কনসার্ট অনুষ্ঠিত হয়নি। নিরাপত্তা সংক্রান্ত কারণে বেশ কিছু শো শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে, এমনকি অনেক ক্ষেত্রে দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে। দীর্ঘ সময়ের স্থবিরতার পর আবারও রাজধানীতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ সংগীত উৎসব।

আজ (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথের দিন, জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত কনসার্ট। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় ব্যান্ড নগর বাউলের ফ্রন্টম্যান জেমস। তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, জেমস সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন।

রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, “আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা আজ সন্ধ্যা ৭টায় স্টেজে উঠব। সবাইকে আমন্ত্রণ রইল। অনেকদিন পর খোলা আকাশের নিচে গান হবে, উৎসব হবে।”

এ কনসার্টকে কেন্দ্র করে ব্যান্ড ও সংগীতপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানে আরও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও শিরোনামহীন। উভয় ব্যান্ডের পক্ষ থেকে আশা করা হচ্ছে, আগামী সরকারের পদক্ষেপে দেশের ব্যান্ড সংগীত আরও সমৃদ্ধ হবে এবং দেশ-বিদেশে কনসার্ট আয়োজনের সুযোগ বাড়বে।

সংগীতমুখর এই সন্ধ্যায় দর্শকরা উপভোগ করবেন লাইভ পারফরম্যান্স, খোলা আকাশের নিচে ব্যান্ডের গান এবং উৎসবের আনন্দ। আয়োজকরা জানান, কনসার্টটি নিরাপত্তা ও দর্শক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পরিচালিত হবে।

এভাবে দীর্ঘদিনের বিরতির পর আবারও রাজধানীর মানুষের জন্য খুলছে একটি ব্যান্ড সংগীতের উন্মুক্ত আসর, যা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে এবং দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাথটাবে অন্তরঙ্গ দৃশ্যে যশ তারা
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম