• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

ভক্তদের কাছে দোয়া চাইলেন ঢাকাই চিত্রনায়িকা

বিনোদন ডেস্ক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পি.এম.
চিত্রনায়িকা শাহনূর। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের ব্যস্ততম চিত্রনায়িকা শাহনূর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবস্থায় জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াস) টিউমার ধরা পড়েছে এবং এমআরআই রিপোর্টের পর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকে শাহনূর জানিয়েছেন, শারীরিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত অস্ত্রোপচার অপরিহার্য। নিউইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে তার চিকিৎসা চলবে এবং চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট সাপেক্ষে দু-এক দিনের মধ্যে অপারেশন হতে পারে। তিনি বলেন, “দ্রুত অপারেশন না হলে শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে। আমি আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি।”

শাহনূর ফেসবুকে একটি আবেগঘন পোস্টে লিখেছেন, “আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার কথায়, কাজে বা ব্যবহারে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন।” দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি সবসময় মানুষের ভালোবাসাকে গুরুত্ব দিয়েছেন এবং ব্যক্তিগত ধন-সম্পদ কখনো বড় বিষয় হিসেবে দেখেননি। তিনি স্মরণ করলেন, “ক্যারিয়ারে কোনোদিন নিজের জন্য ফ্ল্যাট বা দামি গাড়ি কিনিনি। সবসময় মনে করেছি—মানুষের উপকার করলে তাদের দোয়া আমার সঙ্গে থাকবে।”

শাহনূর পথশিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধাশ্রমের মানুষদের জন্য কাজ করার কথাও উল্লেখ করেছেন। ‘হাজার বছর ধরে’ সিনেমায় ‘আম্বিয়া’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। গত এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী নামাজের সময় সবার কাছে তার গুনাহ মাফের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনসার্টে আবেগঘন মুহূর্ত, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি
কনসার্টে আবেগঘন মুহূর্ত, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক