• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

বিজয়-রাশমিকার বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস, কি আছে তাতে

বিনোদন ডেস্ক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আলোচনায় দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার কথিত বিয়ের আমন্ত্রণপত্র! শুরুতেই শোনা গিয়েছিল, রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুরের এক ঐতিহাসিক প্রাসাদে বসতে যাচ্ছে তাদের বিয়ের আসর। যদিও রাশমিকার ঘনিষ্ঠ মহল তখনই খবরটিকে গুজব বলে উড়িয়ে দেয়।

কিন্তু সেই সংশয় কাটার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি কথিত বিয়ের কার্ড, যেখানে উল্লেখ রয়েছে ২৬ ফেব্রুয়ারির তারিখ।
কার্ড অনুযায়ী, ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হবে বিয়ে। তবে মূল উদ্‌যাপন রাখা হয়েছে পরবর্তী সময়ে। 

জানা যাচ্ছে, বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদ-এর কৃষ্ণা বানজারা হিলস এলাকায় একটি প্রীতিভোজের আয়োজন করা হতে পারে। তবে এখানেই শেষ নয়। বিয়ের কার্ডে থাকা তথ্যের সত্যতা এখনও নিশ্চিত হয়নি। ফলে বিষয়টি এখনো জল্পনার পর্যায়েই রয়েছে।

রোববার রাতে আলাদা আলাদা ভাবে হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গেছে দুই তারকাকে। তাদের গন্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। অনুরাগীদের একাংশের ধারণা, হয়তো বিয়ের প্রস্তুতির জন্যই গোপনে কোথাও রওনা হয়েছেন তারা। 

উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীতা গোবিন্দম’ ছবির সেটে প্রথম পরিচয় বিজয় ও রাশমিকার। পরে ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। এমনকি গত বছরের ৩ অক্টোবর বাগদানের খবরও ছড়িয়েছিল, যদিও এ বিষয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি কেউই।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’