• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম

বিনোদন ডেস্ক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ওমর সানি-এর রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি’তে গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে একজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

আহতের নাম মো. আতিকুর রহমান খান। তার চাচা মো. খলিলুল রহমান খান বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ১৩ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নাম উল্লেখিত আসামিরা হলেন মো. ইমরান (২৪), মো. লিখন (২২), হাসান (২৭), জীবন (২৫), মুন্না (২২) ও মঞ্জুর (২৬), বাকিরা অজ্ঞাত।

জানা যায়, আতিকুর তার চার-পাঁচজন বন্ধু নিয়ে রাত ৮টার দিকে রেস্তোরাঁয় খেতে যান। সেখানে কয়েকজন নারী ক্রেতার সঙ্গে রেস্তোরাঁর এক কর্মীর অশোভন আচরণের কারণে আতিকুর ও তার বন্ধুরা প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরি, কুড়াল, বেলচা ও বাঁশের লাঠি ব্যবহার করে হামলা চালান।

আহতদের গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিত্রনায়ক ওমর সানি বলেন, “জনবল কম থাকায় কয়েকদিন আগে লিখনকে রেস্তোরাঁয় নিয়োগ দেওয়া হয়েছিল। তার স্বভাব চরিত্র সন্দেহজনক ছিল। মাদকাসক্ত ও অসদাচরণী হওয়ায় লিখন এ ধরনের অপরাধ করেছে বলে মনে করি। তবে একজন কাস্টমারের সঙ্গে কেন এমন আচরণ হয়েছে, তা এখনও বোঝা যাচ্ছে না। আমি চাই এই ঘটনায় সুষ্ঠু বিচার হোক।”

ওমর সানি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনী লিখনের কাছ থেকে মুচলেকা নিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করেন। উল্লেখ্য, ঘটনার সময় রেস্তোরাঁর ম্যানেজার কিরণ খান উপস্থিত ছিলেন না।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, ঘটনার পর মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি