• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণভোটের ফল স্থগিতের রিট মোকাবিলা করবেন শিশির মনির

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পি.এম.
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলের কার্যকারিতা স্থগিত চাওয়া রিটের বিরুদ্ধে আদালতে লড়াই করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি বলেন, “এ রিট মামলা আদালতেই মোকাবিলা করা হবে।”

শিশির মনির আরও জানান, “গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।”

এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল।

রিট দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। তিনি বলেন, “মূলত ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। পাশাপাশি আমরা রিটে ফলাফল বাতিল চাওয়ার আবেদনও করেছি।”

আবেদনকারী জানান, বিচারপতি ফাতেমা নজীব-এর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে ‘জুলাই জাতীয় সনদ’ সংক্রান্ত সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে জনগণ ‘হ্যাঁ’ ভোটে সমর্থন জানিয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে
এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে
ছবি: সংগৃহীত
সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: সংগৃহীত
পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের ওপর পরবর্তী শুনানি মঙ্গলবার