• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার ইউরোপে পিএসজির দাপট, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার ছাত্রদল নেতার বাবাকে কুপিয়ে জখম, নেতৃত্বে যুবদল নেতার সঙ্গে ছাত্রলীগ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার

ত্রয়োদশ সংসদ:

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পি.এম.
তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। এবার প্রচলিত বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

উল্লেখযোগ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূ-প্রধান জয় অর্জন করে। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জিতেছে ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। আদালতের নির্দেশনায় দুটি আসনের ফল ঘোষণা করা হয়নি। এছাড়া একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

নতুন সরকার দেশে আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়ন, পাশাপাশি আন্তর্জাতিক মৈত্রী ও কূটনীতি জোরদার করার দিকে মনোনিবেশ করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় প্রশংসিত বাংলাদেশ
জাতিসংঘের বিবৃতি বিশ্বব্যাপী শান্তিরক্ষায় প্রশংসিত বাংলাদেশ
‘জাতির ক্রান্তিকালে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান’
রুহুল কবির রিজভী ‘জাতির ক্রান্তিকালে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান’
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়