• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকায় পৌঁছেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁর সঙ্গে রয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিমানবন্দরে স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে স্বাগত জানান মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

শপথ অনুষ্ঠানে অংশ নেবেন আরও উচ্চপর্যায়ের অতিথিরা, যার মধ্যে আছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার-সেক্রেটারি সীমা মালহোত্রা এবং তুরস্কের আন্ডার-সেক্রেটারি বেরিস একিনচি।

ভিওডি বাংলা/এমএস   


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌরবিদ্যুৎ খাতেই ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
সৌরবিদ্যুৎ খাতেই ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
সংস্কৃতিচর্চা না থাকলে জাতি ইতিহাস ভুলে যাবে : রিজভী
সংস্কৃতিচর্চা না থাকলে জাতি ইতিহাস ভুলে যাবে : রিজভী
জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আশরাফুল
জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আশরাফুল