• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিজয়-রাশমিকার বিয়ে: নেটফ্লিক্সের ৮১ কোটি টাকার প্রস্তাব নাকচ

বিনোদন ডেস্ক    ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পি.এম.
বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা

দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা দীর্ঘদিন ধরেই সম্পর্কের জল্পনায় রয়েছেন। যদিও তারা কখনও প্রকাশ্যে প্রেমের সম্পর্ক স্বীকার করেননি এবং একে অপরকে ‘কাছের বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন, তবু ভক্তমহলে তাদের বিয়ে নিয়ে আলোচনা কখনো থামেনি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি এই জুটি গাঁটছড়া বাঁধতে পারেন। খবর রয়েছে, বিয়ের স্ট্রিমিং-এর স্বত্ব কিনতে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ৬০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল।

চুক্তি অনুযায়ী, তাদের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান নেটফ্লিক্সে বিশেষ ফিচার আকারে সম্প্রচার করা হতো। কিন্তু ঘনিষ্ঠ সূত্রের খবর, বিজয় ও রাশমিকা এটি প্রত্যাখ্যান করেছেন। কারণ, তারা বিয়েটিকে ব্যক্তিগত ও ছোট পরিসরে রাখতে চান এবং কখনোই এটিকে বাণিজ্যিক রূপ দিতে আগ্রহী নন।

উদয়পুরে বিয়ের সম্ভাবনা

প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের উদয়পুর-এর একটি ঐতিহ্যবাহী প্রাসাদে বিয়ের আয়োজন হতে পারে। পরে হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে এ বিষয়ে বিজয় বা রাশমিকা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেননি।

সহশিল্পী থেকে সম্পর্কের জল্পনা

বিজয় ও রাশমিকা একসাথে অভিনয় করেছেন ‘গিতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে। এই দুই ছবির পর থেকেই তাদের অনস্ক্রিন ও অফস্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা শুরু হয়।

রাশমিকার ব্যক্তিগত জীবনও একসময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তিনি আগে অভিনেতা রক্ষিত শেঠি-র সঙ্গে বাগদান করেছিলেন, যা ২০১৮ সালে ভেঙে যায়। এরপর থেকেই বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা তীব্র হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা বিয়ে প্রসঙ্গে বলেন, “গত চার বছর ধরে একই গুঞ্জন চলছে। সঠিক সময় এলে আমি নিজেই সব জানাব।”

এখন ভক্তদের নজর রয়েছে ২৬ ফেব্রুয়ারির দিকে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবই জল্পনার পর্যায়ে রয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ