• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতেই হবে: তথ্য উপদেষ্টা হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ নিহত ৩

   ১৯ জুলাই ২০২৫, ১০:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক বিস্ফোরণে অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের কাউন্টি শেরিফের দপ্তরের প্রশিক্ষণকেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাটি ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তিনি জানান, বিস্ফোরণের তদন্তে ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের শেরিফ দপ্তর জানিয়েছে, স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং এলাকায় বিস্ফোরণটি ঘটে। ওই সময়ে বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা অবিস্ফোরিত একটি গোলা স্থানান্তর করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। আরো কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

সূত্র:  বিবিসি নিউজ

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি
‘পুশইন’ অস্বীকার করে যা বলল ভারত
‘পুশইন’ অস্বীকার করে যা বলল ভারত