• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ভিওডি বাংলা ডেস্ক    ১ মে ২০২৬, ০৪:৫৮ পি.এম.
ফাইল ছবি

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা এবং নিবন্ধন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী শনিবার (০২ মে) রাত ১২টার মধ্যে সব ধরনের প্রচারণা ও অনলাইন নিবন্ধন শেষ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানায় মাউশি।

চিঠিতে উল্লেখ করা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর ব্যবস্থাপনায় হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি অবহিত করতে চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক পর্যায়ের প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের