• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

গণভোটের একাংশে প্রতারণা রয়েছে: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি    ১ মে ২০২৬, ০৫:৩২ পি.এম.
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

গণভোটের একটি অংশে প্রতারণা রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিএনপি ওই প্রতারণার অংশের সঙ্গে যুক্ত নয়।

শুক্রবার (১ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুন বাজারে মহান মে দিবস উপলক্ষে পৌর শ্রমিক দলের আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে বিএনপি প্রতারণার অংশের সঙ্গে নেই।”

তিনি আরও বলেন, দলীয় পরিচয় যাই হোক না কেন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। সরকার দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকবিরোধী অবস্থানে কঠোর নীতি অব্যাহত রাখবে। পাশাপাশি আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একটি চেয়ারম্যান পদকে কেন্দ্র করে সহিংসতা বা প্রাণহানির মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, কৃষকদল নেতা ওসমান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়াসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার