• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৫:৩১ পি.এম.
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী: ছবি-ভিওডি বাংলা

সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপচারিতায় বর্তমান সরকারের শুরুর কার্যক্রম ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের নেওয়া পদক্ষেপ এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন সংকট মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়াকে মানুষ ইতিবাচকভাবে দেখছে। 

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

রিজভী বলেন, জ্বালানি তেলের সংকট পরিস্থিতিতে বাজারে দীর্ঘ লাইন না থাকা এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের অসময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের ক্ষতিপূরণের ঘোষণা সরকারের দক্ষতার পরিচায়ক। এসব পদক্ষেপ শুরুতে ভালো বার্তা দিলেও ভবিষ্যতে ধারাবাহিকতা রক্ষা করাই বড় চ্যালেঞ্জ।

শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমিক মামলা নিষ্পত্তির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় মানসম্মত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়িত হয়নি এবং শ্রমিকদের বিপুল সংখ্যক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর প্রসঙ্গ টেনে শ্রমিকদের অধিকার ও কল্যাণে রাজনৈতিক অঙ্গীকারের কথা উল্লেখ করেন।

রিজভী বলেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা এবং বিদ্যুৎ খাতের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এসব বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নেবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার দেবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইতিহাস আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক