• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নোবেল শান্তি পুরস্কারে ২৮৭ মনোনয়ন, তালিকায় থাকতে পারেন ট্রাম্প

ভিওডি বাংলা ডেস্ক    ১ মে ২০২৬, ০১:৪৬ পি.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: প্রতীকী ছবি

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও।

বৃহস্পতিবার নোবেল কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানান, গত ৩১ জানুয়ারির মধ্যে জমা পড়া মনোনয়নগুলো যাচাই-বাছাই করে এই তালিকা তৈরি করা হয়েছে। তিনি বলেন, আগের বছরের তুলনায় এবার নতুন মুখের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হার্পভিকেন বলেন, বিশ্বজুড়ে সংঘাত ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর চাপ বাড়লেও শান্তি পুরস্কারের গুরুত্ব বরং আরও বেড়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই পুরস্কারের তাৎপর্য আরও বেশি বলে মন্তব্য করেন তিনি।

এদিকে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা প্রকাশ্যে দাবি করেছেন, তারা ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। তবে নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, মনোনয়নের তালিকা ৫০ বছর গোপন রাখা হয়। ফলে ট্রাম্পের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

কমিটি জানিয়েছে, কাউকে মনোনয়ন দেওয়া মানেই তাকে সমর্থন করা নয়। বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনজ্ঞ, দার্শনিক এবং সাবেক নোবেল বিজয়ীরা এই পুরস্কারের জন্য প্রার্থী মনোনয়ন দিতে পারেন।

এবার আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউলিয়া নাভালনাইয়া,পোপ লিও, আলাস্কার সিনেটর লিসা মুরকাউস্কি, গ্রিনল্যান্ডের ড্যানিশ সংসদ সদস্য আজা কেমনিটজ।
অন্যদিকে, ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদির

শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়েছে নোবেল কমিটি। কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন তার সমর্থকরা।

হার্পভিকেন বলেন, আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে এবং তিনি আশা করছেন, ইরান সরকার তাকে মুক্তি দিয়ে প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ দেবে।

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হবে। আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর অসলোতে।

ভিওডি বাংলা/আরকেএইচ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী
ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে নতুন মোড়
ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে নতুন মোড়
অং সান সু চি কারাবন্দি থেকে এখন গৃহবন্দি
অং সান সু চি কারাবন্দি থেকে এখন গৃহবন্দি