• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ইরান সংঘাত মোকাবিলায় আমিরাতকে লেজার সিস্টেম দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ১ মে ২০২৬, ১২:৫১ পি.এম.
আইডিএফ-এর ‘আয়রন বিম’ লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয়

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সুরক্ষা দিতে সেখানে বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ইসরায়েল। বিষয়টি উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে, যা পরবর্তীতে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলও প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল তাদের লেজার-ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন বিম’-এর একটি সংস্করণ আমিরাতে মোতায়েন করেছে। পাশাপাশি প্রায় ২০ কিলোমিটার দূর থেকে ইরানি ড্রোন শনাক্ত করতে সক্ষম ‘স্পেকট্রো’ নামের একটি উন্নত নজরদারি ব্যবস্থাও সেখানে স্থাপন করা হয়েছে।

এক আঞ্চলিক কর্মকর্তা মন্তব্য করেন, ইসরায়েলের এই উন্নত সামরিক প্রযুক্তি মোতায়েন “ইসরায়েলের বন্ধু হওয়ার গুরুত্ব”কে তুলে ধরেছে। 

এর আগে এক্সিওস-এর এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল আমিরাতে তাদের ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও স্থাপন করেছে। শুধু তাই নয়, এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য ইসরায়েলি সেনাদেরও সেখানে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে বলা হয়েছে, আমিরাতে মোতায়েন করা ইসরায়েলি সেনার সংখ্যা তুলনামূলকভাবে উল্লেখযোগ্য। 

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক