• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৫:১১ পি.এম.
মে দিবস উপলক্ষে 'শ্রমিক জাগপা' আয়োজিত ‘শ্রমিক জনতার ডাক, গণভোটের রায়ে বক্তব্য দেন রাশেদ প্রধান: ছবি-ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, "ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল শেষ হয়েছে। এই অধিবেশনের সিংহভাগ সময় ক্ষমতাসীন বিএনপি সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলের শেখানো বুলিই ব্যবহার করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বারবার জামায়াত-শিবির ও বিএনপিকে 'রাজাকার' বলত। ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই বিএনপিই এখন ক্ষমতায় গিয়ে জামায়াত-শিবিরকে 'রাজাকার' বলছে! তারা ভুলে গেছে যে, কিছুদিন আগেও আওয়ামী লীগ জামায়াত-শিবিরের পাশাপাশি বিএনপিকেও 'রাজাকার' বলত। শুনেছিলাম, 'যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ'। বিএনপিকে দেখে মনে হচ্ছে-যে-ই ক্ষমতায় যায়, সেই 'মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি' হয়ে ওঠে। বাস্তবতা হলো, আওয়ামী লীগের মতোই এখন একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি।" 

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে 'শ্রমিক জাগপা' আয়োজিত ‘শ্রমিক জনতার ডাক, গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন। 

জাগপা মুখপাত্র বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব পবিত্র সংসদে বলেছেন যে, নির্বাচন যাতে বিলম্বিত না হয়, সেজন্য বিএনপি 'জুলাই জাতীয় সনদে' আপস করেছে। তাঁর কথায় এটিই প্রমাণিত হয়েছে যে-জুলাই সনদ গুরুত্বপূর্ণ নয়, বরং যেকোনো মূল্যে দ্রুত ক্ষমতায় আরোহণই ছিল বিএনপির মূল লক্ষ্য। তাঁর বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে যে, ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য গণভোটে 'হ্যাঁ'-ভোটের পক্ষে মিথ্যা প্রচারণা চালিয়েছিলেন।”

রাশেদ প্রধান আরও বলেন, “আজকের এই মহান মে দিবসে আমাদের শপথ নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে দেশ ও প্রবাসের শ্রমিক ভাই-বোনেরা যেভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, আমাদের আবারও সেই একই স্পৃহা নিয়ে নতুন একটি গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা আর কোনো নতুন ফ্যাসিবাদ বরদাস্ত করব না।"

শুক্রবার সকাল ১১টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় মে দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি সিরাজুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক