• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মামুনুর রশীদের মা রোকেয়া খানম আর নেই

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

দেশের বর্ষীয়ান অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

২৩ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুর রশীদের ছোট ভাই ডা. রশিদ আমিন।

তিনি জানান, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন রোকেয়া খানম। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২১ জুলাই  তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

২৪ জুলাই  সকালে ঢাকায় রোকেয়া খানমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, মামুনুর রশীদ বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব। তিনি কয়েক দশক ধরে মঞ্চনাটক, টেলিভিশন নাটক এবং দেশের সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সন্ধ্যায় গান গেয়ে শিল্পকলা মাতাবেন রুনা লায়লা
ছবি: ভিওডি বাংলা
আতিফ থেকে অনুপম, ৯ দিনে ঢাকায় ৬ কনসার্ট
ছবি: ভিওডি বাংলা
আতিফ আসলামের কনসার্ট নিয়ে ক্ষোভ প্রকাশ মুহিন খানের