• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা

‘যত্নে থেকো’ কেয়া পায়েল

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৩:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল একের পর এক নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে পরিচালক জাহিদ প্রীতম নির্মিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’–এর শুটিংয়ে ব্যস্ত। এরই মধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন নাটক ‘যত্নে থেকো’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

নাটকটির গল্প লিখেছেন ইশতিয়াক আহমেদ এবং পরিচালনা করেছেন মোহন আহমেদ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপুসহ একঝাঁক শিল্পী।

নতুন নাটকটি নিয়ে বেশ আশাবাদী কেয়া পায়েল। তিনি বলেন, “এর আগে ইয়াশের সঙ্গে ‘মনে রেখো আমায়’, ‘তোমায় বলা হয়নি’, ‘মায়াবী’, ‘অতঃপর একসাথে’, ‘চিরসাথী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। আমাদের প্রায় সব কাজই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। ‘যত্নে থেকো’র গল্পটি খুব সুন্দর। ইশতিয়াক ভাইয়ের লেখাটি আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি মোহন ভাইও নাটকটি অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন। আশা করছি, নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।”

নির্মাতাদের প্রত্যাশা, আবেগঘন গল্প, নির্মাণশৈলী এবং কেয়া পায়েল–ইয়াশ রোহানের জনপ্রিয় জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করবে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সন্ধ্যায় গান গেয়ে শিল্পকলা মাতাবেন রুনা লায়লা
ছবি: ভিওডি বাংলা
আতিফ থেকে অনুপম, ৯ দিনে ঢাকায় ৬ কনসার্ট
ছবি: ভিওডি বাংলা
আতিফ আসলামের কনসার্ট নিয়ে ক্ষোভ প্রকাশ মুহিন খানের