• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম জানান, গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপ্রধান স্পিকারের কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, "এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।" পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, "বলে দিছি, বুঝে নেন।"

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথি রোগে ভুগছেন। এসব শারীরিক জটিলতার কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না এবং তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেই বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাঁধেই এখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা
ছবি: ভিওডি বাংলা
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার
ফাইল ছবি
পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন