• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা

ইধিকাকে খেলা শেখাচ্ছেন সৃজিত!

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৪:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

সৃজিত মুখোপাধ্যায়ের নতুন গোয়েন্দাভিত্তিক চলচ্চিত্র ‘কানাইচরণ’ এ অভিনয় করছেন অভিনেত্রী ইধিকা পাল। এই ছবির মাধ্যমে বেশ কিছুদিন পর আবারও বড়পর্দায় দেখা যাবে এ অভিনেত্রীকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিতে ইধিকার প্রথম লুক, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
 
যদিও ছবিতে ইধিকার চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে রাজি নন নির্মাতা। তবে প্রকাশিত ছবিতে তাকে ক্রিকেটের পোশাকে দেখা গেছে। ফলে ধারণা করা হচ্ছে, তার চরিত্রের সঙ্গে খেলাধুলার কোনো না কোনো যোগসূত্র রয়েছে। একই সঙ্গে প্রকাশিত হয়েছে পরিচালক ও অভিনেত্রীর একটি ফটোশুটের ছবিও, যেখানে সৃজিত মুখোপাধ্যায়কে ইধিকাকে অভিনয়ের বিভিন্ন দিক বুঝিয়ে দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে ইধিকা লেখেন, “যাত্রা শুরু। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবির।” তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

এর আগে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু এবং শার্লক হোমসের মতো জনপ্রিয় গোয়েন্দা চরিত্রকে বড়পর্দায় সফলভাবে তুলে ধরেছেন সৃজিত মুখোপাধ্যায়।

 এবার তিনি নিয়ে আসছেন নতুন গোয়েন্দা কানাইচরণকে। নতুন ছবি প্রসঙ্গে সৃজিত মুখোপাধ্যায় বলেন, “এর আগে যেসব গোয়েন্দা চরিত্র নিয়ে কাজ করেছি, প্রত্যেকেরই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কানাইচরণের মধ্যেও তেমন একটি স্বাতন্ত্র্য আছে। বইয়ে চরিত্রটির উপস্থাপন, কলকাতার সঙ্গে তার সম্পর্ক এবং মেজাজ আমাকে মুগ্ধ করেছে। লেখক রাজর্ষির সঙ্গে যোগাযোগ করার পরই চরিত্রটিকে বড়পর্দায় নিয়ে আসার সিদ্ধান্ত নিই।”

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সন্ধ্যায় গান গেয়ে শিল্পকলা মাতাবেন রুনা লায়লা
ছবি: ভিওডি বাংলা
আতিফ থেকে অনুপম, ৯ দিনে ঢাকায় ৬ কনসার্ট
ছবি: ভিওডি বাংলা
আতিফ আসলামের কনসার্ট নিয়ে ক্ষোভ প্রকাশ মুহিন খানের